ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ব্যারিস্টার সুমনের সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ ঈগল সমর্থক আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলের প্রচারণা সমাবেশ শেষে বাড়ির ফেরার পথে নৌকার সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এ সময় ঈগলের সমর্থকদের প্রচারণা গাড়ি রেখে চলে যেতে বলা হয়। ঈগল সমর্থকরা কথা মতো গাড়ি ছেড়ে না যাওয়ায়, নৌকা সমর্থকরা ঈগলের সমর্থকদের পিটিয়ে আহত করে।

ads
ads
ads

Our Facebook Page

↑